ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্থা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৫৫ পিএম

টিভি সাংবাদিক পরিচয়ে রিপন মিয়ার পরিবারকে হেনস্থা

কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন, সম্প্রতি তার পরিবারকে টিভি সাংবাদিক পরিচয়ে হেনস্তা করা হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের পক্ষ থেকে তিনি ঘটনার বিবরণ দিয়েছেন।

রিপন মিয়া লিখেছেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সমর্থনে ২০১৬ সাল থেকে ৯ বছর ধরে এই কার্যক্রম চালাচ্ছি। এই সময়ে আমার দ্বারা কারও কোনো ক্ষতি হওয়ার রেকর্ড নেই। যেকোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডাকার সময় আমি সব সময় সাড়া দিয়েছি।

তিনি জানান, আল্লাহর রহমতে মানুষের ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

রিপন ঘটনার সূত্রপাত তুলে ধরেন, সোমবার ঢাকার কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসেছিলেন। তারা কারও অনুমতি না নিয়ে আমার পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন, দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্যরা ঘরে থাকা সত্ত্বেও অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান।

রিপন আরও বলেন, আমি সবসময় বলেছি, আমার কোনো শিক্ষা নেই। আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নয় এবং কখনো মিডিয়ার মুখোমুখি হননি। আমি কখনোই আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্য নিইনি।

তিনি টিভি চ্যানেলের নাম উল্লেখ করেননি, তবে জানান, চাইলে প্রকাশ করা যেত। তিনি বলেন, কাউকে ছোট করার উদ্দেশ্য আমার ছিল না। এই ঘৃণ্য কাজ যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। পরিবার ও সন্তানদের খাওয়ানোর জন্য এইভাবে কাজ করলে বিবেক না জাগলে আমার আর কিছু বলার নেই।

রিপন মিয়া সবাইকে ভালো থাকার পরামর্শ দিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।

জেএইচআর

Link copied!