ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমিকম্পে কাঁপল দেশ, সোশ্যাল মিডিয়ায় তারকাদেরও হৃদয় কেঁপে উঠল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ০৪:২০ পিএম

ভূমিকম্পে কাঁপল দেশ, সোশ্যাল মিডিয়ায় তারকাদেরও হৃদয় কেঁপে উঠল

ঢাকাসহ দেশের নানা প্রান্তে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হলো সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ৫ দশমিক ৭—যা রাজধানী ও আশপাশে তীব্র কম্পন তৈরি করে। হঠাৎ দুলতে থাকা ভবন, দিশেহারা মানুষ আর দৌড়ে রাস্তায় নেমে আসার মুহূর্ত—সব মিলিয়ে দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, হঠাৎ সৃষ্ট এই কম্পন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হলেও রাজধানীতে এর প্রভাব ছিল সবচেয়ে বেশি। মানুষের দৌড়াদৌড়ি, মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি এবং পথেঘাটে আতঙ্কিত ভিড় এক মুহূর্তে পুরো শহর যেন থমকে যায়।

এই আতঙ্ক ছড়িয়ে পড়ে তারকাদের মধ্যেও। নিজেদের অভিজ্ঞতা জানাতে অনেকেই ছুটে যান সামাজিক যোগাযোগমাধ্যমে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন— “ভূমিকম্প!! আশা করি সবাই নিরাপদে আছেন।”

অভিনেতা চঞ্চল চৌধুরী জানান— “ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদে থাকুন, সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।”

সংগীতশিল্পী অর্ণব তার বাসার দেয়াল ফেটে যাওয়া প্লাস্টারের ছবি দিয়ে লেখেন যে কম্পনের তীব্রতা তাকে হতবাক করেছে।

অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন— “এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।”

এদিকে অভিনেত্রী সামিরা খান মাহিও সবাইকে সাবধান থাকার অনুরোধ করেন। পরে তিনি শেয়ার করেন তার বাসার সিসিটিভি ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যায় ভূমিকম্পের মুহূর্ত এবং তার পোষা বিড়ালগুলোর অস্বাভাবিক আচরণ।

এর আগে চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

হঠাৎ ঘটে যাওয়া আজকের ভূমিকম্প আবারও মনে করিয়ে দিল—এ শহর ও দেশ এখনো ভূকম্পন-ঝুঁকিপূর্ণ, আর প্রতিটি কম্পন মানুষের মনে সঞ্চার করে নতুন আতঙ্কের স্মৃতি।

ইএইচ

Link copied!