ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০৮:১৬ পিএম

জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই

দেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ এবং শক্তিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শামস সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান।

নব্বই দশকের শেষভাগে টেলিভিশন নাটকের মাধ্যমে শামস সুমনের অভিনয় জীবন শুরু হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে 'স্বপ্নপূরণ' চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

২০১৩ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ ছিল তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। সাবলীল অভিনয় আর দরাজ কণ্ঠস্বরের কারণে তিনি নাট্যাঙ্গনে এক বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী ও পরিচালকরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

জেএইচআর

Link copied!