ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অশ্লীল গানের অভিযোগে ক্ষমা চাইলেন বাদশা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৫ পিএম

অশ্লীল গানের অভিযোগে ক্ষমা চাইলেন বাদশা

ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশার সাম্প্রতিক গান ‘টাটেরি’ ঘিরে তৈরি হওয়া বিতর্ক শেষ পর্যন্ত গড়াল ক্ষমা প্রার্থনায়। গানের কথায় অশ্লীলতা এবং মিউজিক ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ার পর তিনি সশরীরে হাজির হন জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) দপ্তরে।

শুনানিতে উপস্থিত হয়ে তিনি একটি লিখিত নিঃশর্ত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি প্রকাশের পর থেকেই এর শব্দচয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় কমিশন।

শুধু ক্ষমা চাওয়াতেই থেমে থাকেননি এই সংগীতশিল্পী। নিজের ভুল সংশোধনের অঙ্গীকার হিসেবে তিনি প্যানেলের সামনে তিনটি প্রতিশ্রুতি দেন। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি গান তৈরি করবেন বলে জানান তিনি। পাশাপাশি অন্তত ৫০ জন কন্যাশিশুর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্যান্য মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগও নেবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‍্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

এম জি

Link copied!