ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

না ফেরার দেশে ‍‍‘গেম অফ থ্রোনস‍‍’ অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৮:১৩ পিএম

না ফেরার দেশে ‍‍‘গেম অফ থ্রোনস‍‍’ অভিনেতা মাইকেল প্যাট্রিক

৩৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক।

বুধবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে অভিনেতার মৃত্যুর খবর জানিয়ে স্ত্রী নাওমি শিহান লেখেন, গত রাতে দুঃখজনকভাবে সেবা প্রতিষ্ঠান নর্দার্ন আয়ারল্যান্ড হসপিসে মারা গেছেন মাইকেল প্যাট্রিক। ১০ দিন আগে সেখানে ভর্তি করা হয়েছিল তাকে। সেবা প্রতিষ্ঠানের টিম অসাধারণ যত্ন নিয়েছিল। মৃত্যুর সময় পরিবার ও বন্ধুরা পাশেই ছিল তার।

অভিনেতার স্ত্রী নাওমি শিহান আরও লেখেন, তার এই মৃত্যুতে আমরা যে কতটা শোকাহত, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। একাধিকবার বলা হয়েছে যে, যাদের মাইকেল প্যাট্রিকের কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছিল, তাদের সবার জন্যই তিনি এক অনুপ্রেরণা ছিলেন। শুধু তার অসুস্থতার শেষ কয়েক বছরই নয়, বরং তার জীবনের প্রতিটি দিনই। একজন মানুষ যতটা পরিপূর্ণ জীবনযাপন করতে পারে, ঠিক ততটাই করেছেন তিনি।

মাইকেল প্যাট্রিক ক্যামব্রিজ থেকে স্নাতকে ডিগ্রি অর্জন করে লন্ডনের স্বনামধন্য রয়্যাল শেক্সপিয়র কোম্পানিতে উইলিয়াম শেক্সপিয়রের কয়েকটি নাটকে অভিনয় করেন। এর মধ্যে ‘মেজার ফর মেজার’ এবং ‘দ্য টেমিং অব দ্য শ্রু’ উল্লেখযোগ্য।

এমএনডি শনাক্ত হওয়ার পর এ অভিনেতা হুইলচেয়ার ব্যবহার শুরু করলেও মঞ্চাভিনয় চালিয়ে যান এবং ২০২৪ সালে বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রিচার্ড থ্রি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন।

এছাড়া টেলিভিশনে ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিজনে একজন ওয়াইল্ডলিং হিসেবে অভিনয় করেন। ‘দিস টাউন’ এবং ‘ব্লু লাইটস’সহ বিবিসিরও কয়েকটি সিরিজে অভিনয় করেছেন এ আইরিশ তারকা।

এম জি

Link copied!