ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

না ফেরার দেশে অভিনেত্রী নাদিয়া ফারেস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:০৩ এএম

না ফেরার দেশে অভিনেত্রী নাদিয়া ফারেস
অভিনেত্রী নাদিয়া ফারেস

জনপ্রিয় ফরাসি-মরক্কো অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় এক সপ্তাহ কোমায় থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তার দুই মেয়ে সিলিয়া ও শানা চ্যাসম্যান এক যৌথ বিবৃতিতে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তারা বলেন, ফ্রান্স একজন অসাধারণ শিল্পীকে হারিয়েছে, আর আমরা হারিয়েছি আমাদের প্রিয় মা।

ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১১ এপ্রিল প্যারিসের একটি স্পোর্টস কমপ্লেক্সের সুইমিং পুলে নাদিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এক সহসাঁতারু তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিপিআর দেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মেডিক্যাল কোমায় রাখেন। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করলেও প্রাথমিকভাবে কোনো অপরাধের প্রমাণ মেলেনি।

মায়ের মৃত্যুতে বড় মেয়ে সিলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, জীবন যে মুহূর্তেই বদলে যেতে পারে, তুমি আমাকে তা শিখিয়ে গেলে। তুমি আমাদের জন্য লড়েছ, তোমাকে ধন্যবাদ।

১৯৬৮ সালে মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করা নাদিয়া ফারেস ফ্রান্সের নিস শহরে বেড়ে ওঠেন। ১৯৯২ সালে ‘মাই ওয়াইফস গার্লফ্রেন্ডস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তবে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ থ্রিলার ‘দ্য ক্রিমসন রিভার্স’ তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়।

২০০৯ সালে স্বামী ও প্রযোজক স্টিভ চ্যাসম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরবর্তীতে ২০১৬ সালে নেটফ্লিক্স সিরিজ ‘মার্সেই’ এর মাধ্যমে অভিনয়ে ফেরেন। ২০২২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর স্থায়ীভাবে ফ্রান্সে ফিরে আসেন এই অভিনেত্রী।

সূত্র : পপকালচার

এম জি

Link copied!