ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্বপ্নপূরণের পথে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৩:২৬ পিএম

স্বপ্নপূরণের পথে কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ রুক্মিণী বসন্তের ক্যারিয়ারে এখন বসন্তের সুবাতাস বইছে। সাবলীল অভিনয় আর শরীরী সৌন্দর্যে মুগ্ধ করে তিনি দ্রুতই দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বড় বাজেটের দুটি সিনেমার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

রুক্মিণী মূলত কন্নড় সিনেমার শিল্পী হলেও তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘সপ্ত সাগরদাচে এল্লো’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে প্রথম তেলেগু দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর ‘কান্তারা চ্যাপ্টার ১’ সিনেমায় অভিনয় করে বক্স অফিসে ব্যাপক পরিচিতি পান।

বর্তমানে রুক্মিণীর হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘রকি ভাই’ খ্যাত যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমাটি। এছাড়া জুনিয়র এনটিআরের আলোচিত সিনেমা ‘ড্রাগন’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন তিনি। এই বিশাল বাজেটের কাজ দুটি সফল হলে রুক্মিণীর ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ক্যারিয়ারের খাতিরে রুক্মিণী এখন বেশ সচেতন। জানা গেছে, জুনিয়র এনটিআরের প্রজেক্টে সময় দিতে তিনি ধানুশের সঙ্গে একটি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ২০১৯ সালে ‘বীরবল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া এই অভিনেত্রী এরই মধ্যে ফিল্মফেয়ার-কন্নড়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন।

আসন্ন সিনেমা দুটি নিয়ে রুক্মিণী অত্যন্ত আশাবাদী। নিজের অভিনয় দক্ষতা আরও ঝালাই করে বড় পর্দায় স্থায়ী আসন গেড়ে নিতে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এই প্রতিভাবান তারকা।

জেএইচআর

Link copied!