ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিনেতা সিদ্দিক কারামুক্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:৩১ পিএম

অভিনেতা সিদ্দিক কারামুক্ত

দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন।

সিদ্দিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা রয়েছে। প্রায় ১০ মাস কারাগারে থাকার পর মুক্তির অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই সময়ের অভিজ্ঞতা তার জীবনে নতুন এক উপলব্ধি এনে দিয়েছে।

মুক্তির পর কয়েকদিন তিনি পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন বলেও জানান। দীর্ঘদিন এক ভিন্ন পরিবেশে থাকার পর হঠাৎ স্বাভাবিক জীবনে ফিরে আসায় নিজেকে গুছিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন। নিজের মতো করে সময় কাটানোর উদ্দেশ্যেই তিনি এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানাধীন এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

এম জি

Link copied!