ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রেস্টুরেন্ট থেকে অভিনেতা পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১, ২০২৬, ০৫:৩৪ পিএম

রেস্টুরেন্ট  থেকে অভিনেতা পার্ক ডং-বিনের মরদেহ উদ্ধার 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুস আঙ্কেল’ নামে পরিচিত পার্ক ডং-বিন (৫৬) আর জীবিত নেই। মঙ্গলবার ২৯ এপ্রিল সিউলের নিকটবর্তী পিয়ংটেক এলাকার নিজের রেস্টুরেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে আত্মহত্যা বা কোনো ধরনের অপরাধের স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পার্ক ডং-বিনের শেষকৃত্য শুক্রবার ১ মে সকালে ইয়ংইন ফরেস্ট অব পিসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চলচ্চিত্র ‘তায়েগুকগি: দ্য ব্রাদারহুড অব ওয়ার’, ‘দ্য হান্ট্রেসেস’ এবং নাটক ‘ক্যাফে মিনামদাং’ ও ‘হি ইজ সাইকোমেট্রিক’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

তবে ২০১২ সালের একটি নাটকের ভাইরাল দৃশ্যের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি পান। সেই দৃশ্যে কমলার জুস মুখে নিয়ে হঠাৎ ছিটকে দেওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি ‘জুস আঙ্কেল’ নামে পরিচিত হয়ে ওঠেন।

ব্যক্তিগত জীবনে ২০২০ সালে অভিনেত্রী লি সাং-ইয়িকে বিয়ে করেন পার্ক ডং-বিন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এম জি

Link copied!