ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় বিখ্যাত খলনায়ক সন্তোষ নিহত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২৬, ০৬:৩৮ পিএম

সড়ক দুর্ঘটনায় বিখ্যাত খলনায়ক সন্তোষ নিহত

ভারতের কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালয়ালম চলচ্চিত্রের পরিচিত অভিনেতা সন্তোষ কেশবন নায়ার। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রীও।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সকালে দ্রুতগতিতে আসা একটি লরি অভিনেতার গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন অভিনেতা ও তাঁর স্ত্রী।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সন্তোষ কেশবন নায়ারের।

অন্যদিকে, গুরুতর আহত তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মালয়ালম সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতা ১৯৮২ সালে ‘ইথু ঞ্জাঙ্গালুদে কথা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে খলনায়ক ও হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ক্যারিয়ারে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তাঁর সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘মোহিনিয়াট্টম’ বর্তমানে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এমন সময়ে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় মালয়ালম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এম জি

Link copied!