ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিনেত্রী জেবার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৭, ২০২৬, ০৩:৪৮ পিএম

নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভিনেত্রী জেবার

ছোট পর্দার পরিচিত মুখ জেবা জান্নাত এবং নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের মধ্যকার পেশাদার দ্বন্দ্বে নতুন মোড় এসেছে। অনুমতি ও চুক্তি ছাড়াই সিনেমা নির্মাণ এবং প্রচারের অভিযোগে এবার ডিরেক্টরস গিল্ডের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী। বুধবার তিনি সংগঠনটির কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন।

জেবা জান্নাতের দাবি, হাসান জাহাঙ্গীরের সঙ্গে তিনি কেবল একটি একক নাটকের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। নাটকে তাঁর সহ-শিল্পী হিসেবে সিয়াম মৃধার থাকার কথা থাকলেও, শুটিং সেটে কৌশলে হাসান জাহাঙ্গীর নিজের সাথেই অভিনয় করান। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে পরিচালক সেটিকে ‘স্বপ্নের দৃশ্য’ বলে এড়িয়ে যান।

পরবর্তীতে জেবা জান্নাত দেখতে পান, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি সিনেমার পোস্টারে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে এবং তাঁকে সেই সিনেমার অভিনেত্রী হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ সিনেমার জন্য কোনো চুক্তিতেই তিনি সই করেননি।

লিখিত অভিযোগে জেবা উল্লেখ করেন, সিনেমাটি নিয়ে তিনি হাসান জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি। কোনো ধরনের বৈধ চুক্তিপত্র ছাড়াই তাঁর ছবি ও ফুটেজ সিনেমায় ব্যবহার করাকে তিনি স্পষ্ট প্রতারণা বলে দাবি করেছেন। বিষয়টি দেখে তিনি মানসিকভাবে বেশ হতাশ হয়েছেন বলেও জানান।

ডিরেক্টরস গিল্ডের কাছে দেওয়া এই অভিযোগের পর এখন সবার নজর সংগঠনের সিদ্ধান্তের দিকে। এটি নিছক ভুল বোঝাবুঝি নাকি ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে করা কোনো চক্রান্ত, তা নিয়ে বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনা চলছে।

জেএইচআর

Link copied!