ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
অভিনেতা সিদ্দিক

কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ১২:০৮ এএম

কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে

নিজের জীবনে ঘটে যাওয়া মব সহিংসতার ঘটনা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। তিনি বলেছেন, ভবিষ্যতে যেন দেশের আর কোনো মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম মানচিত্রের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অভিনেতা জানান, ঘটনার সময় তাকে পুরো রাস্তা জুড়ে মবের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, তার মনে হয়েছিল স্বাধীন দেশের মাঝেই যেন তিনি পর হয়ে গেছেন।

তিনি বলেন, বাংলাদেশে আমার সঙ্গে যা হয়েছে, এমন ঘটনা আর কারও সঙ্গে যেন না ঘটে।

মব সহিংসতায় জড়িতদের প্রতিও ক্ষোভ নয়, বরং ক্ষমার বার্তা দিয়েছেন এই অভিনেতা। তিনি জানান, কারাগারে নামাজের সিজদায় গিয়ে তিনি তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন তাদের ক্ষমা করা হয় এবং ভবিষ্যতে আর কোনো বাংলাদেশির সঙ্গে এমন আচরণ না করা হয়।

নিজের মানসিক পরিবর্তনের কথাও তুলে ধরেন সিদ্দিকুর রহমান সিদ্দিক। তিনি বলেন, তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন এবং একটি সুন্দর ও সার্বভৌম বাংলাদেশ দেখতে চান।

এ সময় নিজের সন্তানের প্রসঙ্গ টেনে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিও একদিন তার সন্তান দেখবে-এই চিন্তাই তাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। একজন বাবা হিসেবে সন্তানের কাছে সেই ঘটনার ব্যাখ্যা কীভাবে দেবেন, সেটিই এখন তার বড় প্রশ্ন।

এম জি
 

Link copied!