ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় তেলেগু অভিনেতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১১, ২০২৬, ০৭:৩৯ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় তেলেগু অভিনেতা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা ভারত কান্ত ও সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার সন্ধ্যায় হায়দ্রাবাদের আউটার রিং রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে হায়দ্রাবাদ থেকে রওনা দেন ভারত ও ত্রিলোক। গাড়িটি চালাচ্ছিলেন ভারত কান্ত নিজেই। রাত ৩টার দিকে তারা হায়দ্রাবাদের পেদ্দাম্বারপেট এলাকায় পৌঁছান। শামশাবাদের দিকে যাওয়ার পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কন্টেনার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে গাড়ির নম্বর ও মোবাইল ফোনের তথ্যের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জানা গেছে, ভারত কান্ত ও জি সাই ত্রিলোক দুজনই হায়দ্রাবাদের নানাকরামগুড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ধারণা, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে।

এম জি

Link copied!