ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
চিকিৎসক

কারিনার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব নয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৭:৪৬ পিএম

কারিনার লিভার প্রতিস্থাপন আপাতত সম্ভব নয়

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর শারীরিক অবস্থায় বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন রয়েছেন। ফুসফুসে জটিলতা এবং লিভারে ভাইরাল সংক্রমণের কারণে তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের মতে, আপাতত তার লিভার প্রতিস্থাপন করা সম্ভব নয়। কারণ বড় ধরনের অস্ত্রোপচার নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখনো তার নেই। বর্তমানে তার চিকিৎসা চলছে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে।

তিনি আরও জানান, কারিনার লিভারেও ভাইরাস সংক্রমণ রয়েছে। বাংলাদেশে অবস্থানকালে তাকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হলেও ভারতে নেওয়ার পর তা বাড়িয়ে ৯০ শতাংশ পর্যন্ত দিতে হয়েছে। এভারকেয়ার হাসপাতাল থেকে স্থানান্তরের সময় তার রক্তচাপ হঠাৎ কমে গেলেও দ্রুত চিকিৎসায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

চেন্নাইয়ে বর্তমানে কারিনার সঙ্গে তার মা ও দুই ভাই রয়েছেন। চিকিৎসকদের মতে, প্রয়োজনে লিভার দানের জন্য তার ছোট ভাই সাদাত হামিদ উপযুক্ত হতে পারেন, কারণ তাদের রক্তের গ্রুপের মিল রয়েছে।

গত ৮ মে রাত থেকে লিভার-সংক্রান্ত জটিলতায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। অবস্থার অবনতি হলে ১২ মে রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ে স্থানান্তর করা হয়।

এম জি

Link copied!