ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আলভির স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার তদন্তে ডিবি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৩:৪৭ পিএম

আলভির স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার তদন্তে ডিবি

ঢাকার মিরপুরে গৃহবধূ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্তভার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে।

রোববার পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে মামলাটির তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়। এদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন নতুন তারিখ নির্ধারণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি পল্লবী ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। একই রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন।

এম জি

Link copied!