ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অভিনেতা দিলু মজুমদার আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২১, ২০২৬, ০২:০৯ এএম

অভিনেতা দিলু মজুমদার আর নেই

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ ও আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের বহু নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন দিলু মজুমদার। অভিনয়ে তার সাবলীল উপস্থিতি ও নিষ্ঠা নাট্যাঙ্গনে বিশেষভাবে প্রশংসিত ছিল।

বিশেষ করে আরণ্য নাট্যদলের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি অভিনয়শিল্পী সংঘেরও সক্রিয় সদস্য ছিলেন।

তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী সংঘও তার মৃত্যুতে শোক জানিয়েছে।

এম জি

Link copied!