ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অভিনেত্রী জান্নাতুল হিমি

ব্রাজিল সাপোর্ট করার কারণে সবার কাছেই অনেক পচানি খাই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৫:৫১ পিএম

ব্রাজিল সাপোর্ট করার কারণে সবার কাছেই অনেক পচানি খাই

শৈশবের স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হওয়ার, কিন্তু নিয়তি তাঁকে নিয়ে এসেছে অভিনয় দুনিয়ায়। নাচ, গান আর আবৃত্তির আঙিনা পেরিয়ে জান্নাতুল সুমাইয়া হিমি এখন বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী। চ্যানেল আইয়ের ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে দুর্দান্ত অভিনয় দিয়ে প্রথমবার দর্শকের নজরে আসেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

আগামী মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দেশের নিজের পছন্দের দল নিয়ে এক সাক্ষাৎকারে অকপট খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রীতির কথা জানাতে গিয়ে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন সবার কাছেই অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করার কারণে।’

তার কথায়, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’

এএন

Link copied!