ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

নদীভাঙনের সংবাদ পেয়ে নন্দপাড়ায় ছুটে গেলেন এমপি লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৪:৩৪ পিএম

নদীভাঙনের সংবাদ পেয়ে নন্দপাড়ায় ছুটে গেলেন এমপি লাভলু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, মসজিদ, কবরস্থান ও বসতবাড়িসহ প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য (এমপি) রবিউল আওয়াল লাভলু।

সোমবার দুপুরে তিনি ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং এলাকাবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মসজিদ, কবরস্থান ও বসতবাড়ির ভাঙনকবলিত অংশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে এমপি রবিউল আওয়াল লাভলু বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন এবং ভাঙনরোধে জরুরি আপদকালীন ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ সময় নির্বাহী প্রকৌশলী দ্রুত প্রয়োজনীয় জিও ব্যাগসহ অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এমপি রবিউল আওয়াল লাভলু বলেন, নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, কবরস্থান ও বসতবাড়ি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সিনিয়র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাবেক সেক্রেটারি মো. সেলিম মিয়া, সম্মানিত সদস্য রফিকুল ইসলাম মোল্লা দীপন, থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক এবং সহবতপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জিকুরুল ইসলাম পিয়াসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেএইচআর

Link copied!