ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ৬, ২০২৬, ০৪:১৬ পিএম

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদয়নগর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দাভিত্তিক নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে পরিচালিত আজকের এই সফল অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত সব আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির এই ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!