ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

পোরশায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ)

জুলাই ৬, ২০২৬, ০৪:২৬ পিএম

পোরশায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

তিন গুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে নওগাঁর পোরশায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন অবিভাগীয় শাখা ডাকঘরের কর্মচারীরা। বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ আহ্বানে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে পোরশাতেও এই ধর্মঘট পালিত হচ্ছে।

সোমবার সকাল ৯টা থেকে পোরশা উপজেলার অধীনস্থ বারোটি অবিভাগীয় শাখা পোস্ট অফিসের কর্মচারীরা সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করেন। সকালে তাঁরা নিজ নিজ কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করার পর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।

গাংগুরিয়া পোস্টমাস্টার আবুল কালাম আক্ষেপ প্রকাশ করে বলেন, আমরা এখনো বিভাগীয় কর্মচারী হিসেবে তালিকাভুক্ত হতে পারি নাই। আমাদের দৈনিক মাত্র ১৪৮ টাকা নামমাত্র ভাতা দেওয়া হয়, যা দিয়ে বর্তমান বাজারে একজন মানুষের চায়ের খরচও জোটে না। আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি এবং এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চাই।

ধর্মঘটে অংশ নেওয়া কর্মচারীরা জানান, ২০১৮ সালের পর থেকে তাঁদের বেতন-ভাতা আর বৃদ্ধি করা হয়নি। এই দীর্ঘ সময়ে অবিভাগীয় কর্মচারীদের পক্ষ থেকে বারবার স্মারকলিপি প্রদান, আলোচনা সভা, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কোনো সুফল মেলেনি। বাধ্য হয়েই এবার তাঁরা অনির্দিষ্টকালের এই কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন।

উপজেলায় চলমান এই কর্মবিরতিতে পোরশা পোস্টমাস্টার হাফিজুর রহমান, বালিয়াচন্দার মো. নাসিম, বড়গ্রামের মো. আনারুল ইসলাম, আমদার আসাদুর রহমান ও শফিউদ্দিন, গাংগুরিয়ার মুস্তাফিজুর রহমান, ঘাটনগরের খোকা মাস্টার এবং কালাইবাড়ির ইসাহাক আলীসহ উপজেলার সকল অবিভাগীয় কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

জেএইচআর

Link copied!