ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

আবারও জুটি হচ্ছেন শাকিব ও ইধিকা?

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৮:০৩ পিএম

আবারও জুটি হচ্ছেন শাকিব ও ইধিকা?

মেগা স্টার শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের তুঙ্গে থাকা আগ্রহ। ‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও নতুন একটি প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি। আর এই নতুন সিনেমার ঘোষণা আসার পর থেকেই বিনোদনপাড়ায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাকিব খানের বিপরীতে আবারও কি দেখা যাবে ওপার বাংলার ইধিকা পালকে?

‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এরপর ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতেও তাঁদের কেমিস্ট্রি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সবচেয়ে মানানসই সহশিল্পী হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার খবর আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা আবারও এই জুটিকে পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করছেন।

দর্শকদের এই কৌতূহল আরও উসকে দিয়েছে খোদ শাকিব খানের দেওয়া একটি ফেসবুক পোস্ট। সেখানে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’। এর পর থেকেই ভক্তদের মনে জোরালো প্রশ্ন প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান যখন একসঙ্গে ফিরছেন, তখন কি সেই টিমের অংশ হিসেবে থাকছেন ইধিকা পালও?

এ বিষয়ে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচন এখনো চূড়ান্ত করা হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত শুধু শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনো স্ক্রিপ্টিং শেষ হয়নি, তাই নায়িকার বিষয়টা এখনই বলা যাচ্ছে না।

ইধিকা পাল এই সিনেমায় থাকছেন কি না- এমন প্রশ্নের জবাবে প্রযোজক সুমি আরও যোগ করেন, আমাদের শর্টলিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি। স্ক্রিপ্ট পুরোপুরি তৈরি হলে চরিত্র অনুযায়ী আমরা তাঁদের সঙ্গে কথা বলব। তবে হ্যাঁ, সেই তালিকায় ইধিকা পাল আছেন, এতটুকু নিশ্চিত করতে পারি। আশা করছি, আগস্টের শেষ দিকে নায়িকার নাম চূড়ান্তভাবে ঘোষণা করতে পারব।

প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও বিদেশের বিভিন্ন মনোরম লোকেশনে। আগামী বছরের কোনো একটি বড় উৎসবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

জেএইচআর

Link copied!