ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৮:১০ এএম

বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে একদিনের সফরে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৬টার কিছু পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল ও গৌরনদীতে বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল-বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদীসংলগ্ন স্থানে আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছিলেন, একদিনের এই সফরের সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর হওয়ায় সফরটিকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এএন

Link copied!