ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ০৮:১২ পিএম

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায়  আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের শরীরে হামের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং বাকি আটজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত একদিনে মৃত ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।

প্রতিবেদনে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩১টি শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ১৬৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১৮ হাজার ২৩১ জন শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে, যাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩০৪ জন শিশু। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

জেএইচআর

Link copied!