ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ভারতে সেতুর রেলিং ভেঙে

সরকারি বাস নদীতে, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০৫:০০ পিএম

সরকারি বাস নদীতে, নিহত ১৩

ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে আহত ১৫ জনকে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এখনও অনেক বাসযাত্রী নিখোঁজ রয়েছে ।

সোমবার (১৮ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের ইন্দোর থেকে রওনা হয়ে পুনের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। মাঝে মধ্যপ্রদেশের খালঘাট এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে প্রায় একশ ফুট নিচে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। 

মনে করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যান্ত্রিক ত্রু টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

পুলিশ জানিয়েছে, ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল ওই বাসটিতে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ব্রেক ফেল করার জেরে এই দুর্ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইট বার্তায় লিখেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের দল। খারগন, ধার জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে জানিয়েছে। 
পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছে।


আমারসংবাদ/টিএইচ

Link copied!