ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওডেসায় হামলা রুশ ‍‍বর্বরতা‍‍: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ১১:০৬ এএম

ওডেসায় হামলা রুশ ‍‍বর্বরতা‍‍: জেলেনস্কি

ইউক্রেনের কৌশলগত বন্দর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে চরম বর্বরতা হিসেবে অ্যাখায়িত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে মস্কোর সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে। 

এর আগে খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন।

ঐতিহাসিক ওই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা যেতে না যেতেই শনিবার ভোরের দিকে ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

শনিবার ওডেসা বন্দরে রাশিয়ার হামলার ঘটনায় শুধু ইউক্রেন নয়, নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নও। খবর বিবিসির।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমাদের বন্দর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিন্দনীয় এবং এটি তাদের রাজনৈতিক অবস্থানের জন্যও একটি আঘাত ছিল।

বিশ্বের কেউ কেউ এখনও বলতে পারে যে রাশিয়ার সঙ্গে কোনও ধরনের সংলাপ, কোনও চুক্তি দরকার। জেলেনস্কি আরও বলেন, জঘন্য হামলায় ওডেসা আর্ট মিউজিয়ামও ক্ষতিগ্রস্ত হায়েছে। 

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে মস্কোর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের অবস্থান জানতে নাগরিকদের দ্বারস্থ হয়েছে ইউক্রেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।


আমারসংবাদ/টিএইচ

Link copied!