ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়ক দুর্ঘটনায় টাটার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

মো. নাঈমুল হক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৯:৪৭ পিএম

সড়ক দুর্ঘটনায় টাটার সাবেক চেয়ারম্যানের মৃত্যু

ভারতের বিখ্যাত টাটা কোম্পানির সাবেক চেয়ারম্যান ও বিলিয়নিয়ার সাইরাস মিস্ট্রি (৫৪) মুম্বাই যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। একই গাড়িতে আরেকজন নিহত ও দুজন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যর পুলিশ।

পুলিশ জানিয়েছে, রোববার (৪ সেপ্টেম্বর) দুপুুরে মি. মিস্ট্রি এবং তার সাথীদের দুর্ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায়।

যাত্রীরা জানিয়েছে, নদী পার হওয়ার পথে মি. মিস্ট্রির মার্সেডিজ গাড়িটি একটি ডিভাইডারে আঘাত করে। তাৎক্ষণিক তিনি সেখানে মারা যান। বাকীদের হসপিটালে ভর্তি করা হয়েছে।

তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, মি. মিস্ট্রি ভারতের  অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করেছেন। তার অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। দেশ আজ শোকাহত। 

কোম্পানিটি ১০০ টির অধিক দেশে কাজ করে। লবণ ইস্পাত ও সফটওয়্যার পণ্য বিক্রি করে গত বছর ১৩০ বিলিয়ন ডলারের রাজস্ব করেছে।
 

Link copied!