ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউক্রেনে ‘কম ধ্বংসাত্মক’ পারমানবিক অস্ত্র ব্যবহারের আহ্বান চেচেন নেতার

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ০১:১০ পিএম

ইউক্রেনে ‘কম ধ্বংসাত্মক’ পারমানবিক অস্ত্র ব্যবহারের আহ্বান চেচেন নেতার

রাশিয়ার চেচেন অঞ্চলের প্রধান রমাজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার (লো ইয়েল্ড) কম শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত। যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে রুশ সেনারা পরাস্ত হওয়ার পর এমন আহ্বান জানালেন তিনি।

আল জাজিরার খবর অনুসারে, ইউক্রেনে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ নেতাদের সমালোচনা করে রমাজান কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো–আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা উচিত।

সেগুলো হতে পারে, সীমান্ত এলাকায় সামরিক আইন জারি এবং কম ধ্বংসাত্মক পরমাণু অস্ত্র ব্যবহার করা।’

উল্লেখ্য, রুশ সেনারা শনিবার ইউক্রেনের লাইম্যান অঞ্চল থেকে পিছু হটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ঘটনাকে–রাশিয়ার জন্য উল্লেখযোগ্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

রাশিয়া বলছে, ইউক্রেনীয় সেনারা হাজারো রুশ সেনাকে ঘিরে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

টিএইচ

Link copied!