ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২২, ১০:৩২ এএম

নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হবে আজ

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে ২০২২ সালের নোবেল বিজয়ীদের নাম সোমাবার (৩ অক্টোবর) থেকে ঘোষণা শুরু হচ্ছে। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। 

এদিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য পাবনার ঈশ্বরদীর কৃতীসন্তান ডা. রায়ান সাদী মনোনীত হয়েছেন বলে জানা গেছে।

প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। নোবেল কমিটির ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে। ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

মঙ্গলবার (৪ অক্টোবর) ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করা হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। 

এরপর ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে দুদিনের বিরতি দিয়ে সোমবার (১০ অক্টোবর) শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

পুরস্কার ঘোষণার অনুষ্ঠান সরাসরি নোবেলপ্রাইজ ডট ওআরজির পাশাপাশি নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলেও সম্প্রচার করা হবে। বিজয়ীদের ব্যাপারে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি-এ ছয় শাখায় নোবেল দেওয়া হয়।

টিএইচ

Link copied!