ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাশিয়ার ক্যাফেতে আগুন লেগে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৫, ২০২২, ০৪:০৩ পিএম

রাশিয়ার ক্যাফেতে আগুন লেগে নিহত ১৩

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি ক্যাফেতে রাতে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছেন ১৩ জন। ক্যাফে থেকে তাৎক্ষণকিভাবে ২৫০ জন মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। 

শনিবার (৫ নভেম্বর) স্থানীয় গভর্নর সের্গেই স্টিনিকোভের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রুশ সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর পূর্ব শহরে এক ভবনে আগুন ধরে যায়। তখনই ২৫০ জনকে সরিয়ে নেওয়া হয়।

গভর্নর সের্গেই স্টিনিকোভ জানান, পলিগন নামের ক্যাফেতে লাগা আগুন স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

স্থানীয় জরুরি বিভাগগুলো জানিয়েছে, তারা শনিবার রাত ২টার দিকে আগুন লাগার খবর পায়। কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

টিএইচ

Link copied!