ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোদিকে হত্যার হুমকি, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২২, ০২:৩৯ পিএম

মোদিকে হত্যার হুমকি, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার’ হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর হিন্দুস্তান টাইমস

এক ভিডিওতে বক্তৃতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যায়’ প্রস্তুত থাকতে হবে। রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির অনেক নেতা।

সমালোচনার মুখে রাজা পাতেরিয়া তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘হত্যা’ বলতে তিনি আসলে মোদিকে পরাজিত করার কথা বলেছেন। তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র রাজা পাতেরিয়ার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেন। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয়।

এদিকে, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজা পাতেরিয়ার এমন বক্তব্যে চাপের মুখে পড়েছে কংগ্রেস।

পাতেরিয়ার বক্তব্যের নিন্দা জানিয়ে এবং রাহুল গান্ধীকে উদ্দেশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, যারা ‘ভারত জোড়ো যাত্রা’ করছে, তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।

টিএইচ

Link copied!