ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরিয়ায় ভবন ধসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৩, ১০:২১ এএম

সিরিয়ায় ভবন ধসে নিহত ১৬

সিরিয়ায় একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) দেশটির আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, পানি লিকেজ হয়ে পাঁচ তলা ভবনটির ভিত্তি দুর্বল হয়ে এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, সিরিয়ায় গৃহযুদ্ধের সময় দেশটির সরকারি বাহিনী (আসাদ বাহিনী) ও তাদের মিত্র রাশিয়া ব্যাপক বোমা হামলায় শহরটির অনেক ভবন ক্ষতবিক্ষত হয়। ফলে গত কয়েক বছরে শহরটির অনেক ভবন ধসে পড়েছে।

ওই যুদ্ধে গৃহহীন হয়ে পড়া বহু সিরীয়কে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই পুনর্বাসন করা হয়েছে। সেই ভবনগুলো সংস্কার বা মেরামতের ব্যবস্থাও করা হয়নি। সূত্র : ডেইলি সাবাহ, দ্য ওয়াশিংটন পোস্ট

এবি

Link copied!