ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:৪২ পিএম

হজের ন্যূনতম বয়স নির্ধারণ করল সৌদি আরব

এ বছর হজ করতে ভিসা পাওয়ার ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি বিবৃতি দেয় সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালে হজের ভিসা পেতে হলে যাত্রীর বয়স অন্তত ১২ বছর হতে হবে। ১২ বছরের কম বয়সি কোনো যাত্রী বা তার পক্ষ থেকে কেউ হজের ভিসার জন্য আবেদন করলে তা গ্রহণ করা হবে না।

এতে আরও বলা হয়, চলতি বছর যারা হজ করার পরিকল্পনা করছেন তাদের নিবন্ধনের বিষয়ে সৌদি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যারা প্রথবারের মতো হজে যেতে চান, ভিসা পেতে তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। এর জন্য ‘আবশের’ নামে একটি অ্যাপও চালু করেছে সৌদি সরকার।

আগামী জুনের শেষদিকে হজের মৌসুম শুরু হবে। এর অন্তত দুই মাস আগে এই নিবন্ধন করতে হবে হজযাত্রীদের। সূত্র: গালফ নিউজ

এবি

Link copied!