ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রোজা শুরুর তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২৪, ০৪:১৫ পিএম

রোজা শুরুর তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ার

পবিত্র মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ওশেনিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাল সোমবার শাবান মাসের শেষ দিন হবে এবং মঙ্গলবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

গাল্ফ নিউজ জানিয়েছে, ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার শাবান মাস শেষ হবে; মঙ্গলবার শুরু হবে রোজা।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে।

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় আগে অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস শুরু হয়।

এইচআর

Link copied!