ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতে ৪০ ফুট খাদে যাত্রীবাহী বাস, ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১০, ২০২৪, ০২:১৪ পিএম

ভারতে ৪০ ফুট খাদে যাত্রীবাহী বাস, ১২ জনের মৃত্যু

ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ১২ জনের মৃত্যু এবং অন্তত ২০ জন আহত হয়েছে। বাসের ভেতরে এখনো অনেকে আটকে আছেন বলে ধারণা করছে পুলিশ। আটকেপড়াদের উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।

চলন্ত অবস্থায় বাসটি পিছলে রাস্তা থেকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই একটি বেসরকারি সংস্থার কর্মী।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কুমহারি থানার অন্তর্গত খাপরি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দুর্গের কুমহারির কাছে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের নিয়ে একটি বাস দুর্ঘটনার মুখে পড়েছে। আমার কাছে এই দুঃসংবাদ এসেছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরএস

Link copied!