ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শিক্ষাসফরে যাওয়ার পথে স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৪, ১০:৩২ এএম

শিক্ষাসফরে যাওয়ার পথে স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১

ইন্দোনেশিয়ায় হাইস্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকারে অন্তত ১১ জন নিহত এবং ৪০ আহত হয়েছে। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাসটি বাঁ দিকে কাত হওয়ায় একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। খবর এএফপির।

আজ রোববার (১২ মে) পুলিশ দেশটির সবচেয়ে বড় দ্বীপ জাভায় গ্র্যাজুয়েশন ট্রিপের (শিক্ষাসফর) সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাসহ ৬০ জন যাত্রী ছিল এবং সেটি জাভার দিপক শহর থেকে লেমবাং নামের একটি জনপ্রিয় পর্যটন স্পটে যাচ্ছিল। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করতে স্কুল ট্রিপে বের হয়েছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং বাঁ দিকে কাত হয়ে যায়। এরপর সেটি একটি প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলকে চাপা দেয়। জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ত এই তথ্য দিয়েছেন।

আবাস্ত বলেন, ‘যাত্রীদের মধ্যে ৯ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছে।’ এ ছাড়া দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালকও নিহত হন। দুর্ঘটনায় মোট ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর।

ইন্দোনেশিয়ায় দুর্বল সড়ক ব্যবস্থাপনা ও আইন ভাঙার কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত মাসে ঈদুল ফিতর উদ্‌যাপনের সময় একটি বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ১২ জন মারা গেছেন।

বিআরইউ

Link copied!