ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে ভূমিধসে নিখোঁজ ১৩ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৫, ২০২৪, ০৬:৫৪ পিএম

থাইল্যান্ডে ভূমিধসে নিখোঁজ ১৩ জনের মরদেহ উদ্ধার

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসের পর অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। কর্তৃপক্ষ একে একে তাদের মরদেহ উদ্ধার করেছেন।

ফুকেটের গভর্নর সোফোন সুওয়ান্নারাত সবশেষ তিনজনের মরদেহ উদ্ধারের পর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে নিখোঁজ থাকা ১৩ জনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ ছিলেন পর্যটক ও কেউ ছিলেন শ্রমিক।

ভূমিধস ফুকেটের মুয়াং জেলার তিনটি সাব জেলায় আঘাত হানে। এই দুর্যোগে নয়টি গ্রামের ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের পাশাপাশি এই বিপর্যয়ে আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে রয়েছেন।

নিহত ১৩ জনের মধ্যে নয়জন মিয়ানমারের শ্রমিক। অন্য চারজনের মধ্যে একটি রাশিয়ান দম্পত্তি ও দুইজন থাই নাগরিক রয়েছেন।

ফুকেটের গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে। -সূত্র: ব্যাংকক পোস্ট

আরএস

Link copied!