ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ১০:৪০ এএম

বিশ্বের জনসংখ্যা এখন ৮০৯ কোটি

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌঁছাল বুধবার (১ জানুয়ারি)। গত বছর বিশ্বে ৭ কোটি ১০ লাখ শিশু জন্মগ্রহণ করেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল ভারত। দেশটিতে জনসংখ্যা ১৪১ কোটি। এরপরই রয়েছে চীন।

এছাড়াও বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৪ দশমিক ২টি শিশুর জন্ম এবং ২টি শিশুর মৃত্যু হতে পারে।

এদিকে গত বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল। ওই বছর বিশ্বে সাড়ে সাত কোটি শিশু জন্মগ্রহণ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন বছরের জানুয়ারি মাসে প্রতি ৯ সেকেন্ডে ১টি শিশুর জন্ম এবং ৯ দশমিক ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু হতে পারে। আর প্রতি ২৩ সেকেন্ডে একজন অভিবাসী নাগরিক হবেন যুক্তরাষ্ট্রের।

বিআরইউ
 

Link copied!