ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৫, ১১:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই উড়োযানের ব্ল্যাকবক্স পেয়েছে উদ্ধারকারী দল।

তবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার শিকার উড়োজাহাজের ৬৪ আরোহী ও হেলিকপ্টারের তিন সেনার কেউই বেঁচে নেই।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। 

পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রে ১৫ বছর পর কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হলো।

বিআরইউ

Link copied!