ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থিদের লড়াই, নিহত হাজার ছাড়াল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৯, ২০২৫, ১০:৪৪ এএম

সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থিদের লড়াই, নিহত হাজার ছাড়াল

সিরিয়ায় গত দুই দিনে সরাকরি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থিদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এছাড়াও ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।

এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র, যিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে মোট ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা।এদের মধ্যে ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধাও রয়েছে।

নিহতের এই তালিকায় আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত হয়।

বিআরইউ

Link copied!