ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ৩১, ২০২৫, ০৩:২১ পিএম

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরান যদি তার পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না পৌঁছে তবে দেশটির ওপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব ইরান গত সপ্তাহে প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন। তবে বিস্তারিত কিছু বলেন নি।

ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘তারা যদি চুক্তি না করে, তবে বোমা হামলা হবে। আমি এমন বোমা মারব, যা তারা আগে কখনো দেখেনি।’

তিনি আরো বলেন, ‘তারা যদি কোনো চুক্তি না করে, তবে এমন এমন হতে পারে যে চার বছর আগে যে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম, তেমনটি আবার করব।’

ট্রাম্প সম্প্রতি ওমানের মাধ্যমে একটি চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে মার্কিনিদের সাথে সরাসরি আলোচনা করবে না।

এছাড়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার আবারো বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, ইরান অবশ্য সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত থাকতে চায়। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন।

এনবিসি সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ওপরও অবরোধ আরোপ করা হবে।

ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ইরান-পাশ্চাত্য পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায়।

বিআরইউ

Link copied!