ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ৬ শিশুসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৫, ২০২৫, ১০:৪৯ এএম

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ৬ শিশুসহ নিহত ১৮

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এসব তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি জানান, হামলার পর উদ্ধার অভিযান চলছে। এছাড়া মস্কোর ওপর আরও চাপ প্রয়োগের জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ এপ্রিল) রাশিয়ার সেনাবাহিনী এ হামলা চালায়। খবর আলজাজিরার

হামলার পর নিপ্রোপেত্রভক্সের গর্ভনর সেরহি লিসাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, শুক্রবারের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সেরহি লিসাক আরও বলেন, রুশ বাহিনীর হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

স্থানীয় একটি মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিভি শহরে ইউক্রেনীয় সেনা এবং বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার ফলে, শত্রুপক্ষের ৮৫ জন বিদেশি সেনা এবং অফিসারের পাশাপাশি ২০টি যানবাহণেরও বেশি ক্ষতি হয়েছে।

বিআরইউ

Link copied!