ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৫, ০৭:৫০ পিএম

খামেনিকে হত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ইসরায়েলের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। 

বৃহস্পতিবার তিনি এই হুমকি দেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে।

দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরসেবা শহরে অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টার পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “এই হাসপাতালে ইরানের নির্দেশে মিসাইল হামলা হয়েছে। হামলার পেছনে সরাসরি খামেনির নির্দেশ ছিল।” তিনি আরও বলেন, “যেহেতু তিনি ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন এবং হামলার আদেশ দিয়েছেন, সেহেতু খামেনিকেই মূল্য দিতে হবে। আমরা তাকে হত্যা করব।”

প্রসঙ্গত, কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এর পরপরই ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যকে আন্তর্জাতিক মহল চরম উত্তেজনাকর ও আক্রমণাত্মক বলেই মনে করছে।

বিশ্লেষকরা বলছেন, একে অপরের প্রতি প্রকাশ্য এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইএইচ

Link copied!