ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের খোররামাবাদে ইসরায়েলি হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ২১, ২০২৫, ০৩:৪১ পিএম

ইরানের খোররামাবাদে ইসরায়েলি হামলা, নিহত ৫

ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে। খবর আল–জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যম নউর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। তখন থেকেই ইরানের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক আর সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীকে। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

আরএস

Link copied!