ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের পারমাণবিক স্থাপনায় ‘স্মরণীয় ক্ষতি’ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২৫, ১১:৩২ এএম

ইরানের পারমাণবিক স্থাপনায় ‘স্মরণীয় ক্ষতি’ হয়েছে

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, ইরান ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন রাখতে চাইলেও সত্য আড়াল করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, স্যাটেলাইট ছবি বলছে— ইরানের স্থাপনাগুলোতে ‘স্মরণীয় ক্ষতি’ হয়েছে। 

তার ভাষায়, “ধ্বংস” শব্দটিই এই ঘটনার জন্য সবচেয়ে উপযুক্ত।

তিনি আরও জানান, হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভূগর্ভস্থ অংশে। এটিকে তিনি ‘বুলসআই’ হিসেবে উল্লেখ করেন। অর্থাৎ, আঘাতটি ছিল সঠিক জায়গায় এবং কার্যকরভাবে। তবে ক্ষয়ক্ষতির অনেক কিছুই খালি চোখে বোঝা সম্ভব নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনো এই হামলার ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি। তবে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফরদো পারমাণবিক স্থাপনায় অন্তত দুটি বড় গর্ত তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বাংকার বাস্টার বোমা দ্বারা সৃষ্টি।

এছাড়া, ফরদো স্থাপনার একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইএইচ

Link copied!