ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:০৮ এএম

যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেওয়ার পর এমন আশঙ্কা বেড়েছে।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে।

মার্কিন সরকারের একটি সূত্র জানায়, পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে অন্তত ১০টি যুদ্ধবিমান পাঠানো হচ্ছে, যা মাদকচক্রের ওপর হামলায় ব্যবহার করা হবে। এসব চক্রকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে। তিনি বলেন, “ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাচ্ছি আমি। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, শান্তি ও স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনায় ও সংলাপে আগ্রহী।”

তবে ট্রাম্প জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কথা বলেননি। বরং দেশটির ‘খুবই অদ্ভুত নির্বাচন’ নিয়ে কথা বলেছেন। তিনি মূলত গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেন, যেখানে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসেন মাদুরো। পশ্চিমা দেশগুলো সেই নির্বাচনের বৈধতা দেয়নি।

ইএইচ

Link copied!