ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘মানচিত্র থেকে মুছে ফেলা হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ০৪:৫৮ পিএম

ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘মানচিত্র থেকে মুছে ফেলা হবে’

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, “সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে তোমার ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।”

শুক্রবার এনডিটিভি প্রতিবেদনে জানায়, রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “অপারেশন সিন্দুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব, যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে, তারা ভূগোলে তার স্থান ধরে রাখতে চায় কি না। যদি পাকিস্তান ভূগোলে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।”

এনডিটিভি জানায়, দ্বিবেদী কেবল হুঁশিয়ারিই দেননি, তিনি সৈন্যদেরও প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ঈশ্বরের ইচ্ছা হলে, তোমরা শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা...”

দ্বিবেদীর এই মন্তব্য আসে এয়ার চিফ মার্শাল এপি সিং-এর আগের দিনের বক্তব্যের পর। ভারতের সেনাপ্রধান আরও বলেন, অপারেশন সিন্দুরের সময় ভারত দৃঢ় সংকল্প করেছিল কোনো নিরীহ প্রাণের ক্ষতি হবে না এবং কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না। তবে, সন্ত্রাসীদের আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মূল পরিকল্পনাকারীদের নির্মূল করার উপর জোর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। উভয় দেশের বিমান হামলার মধ্যে কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছিল। উত্তেজনা তীব্র হওয়ায় ১০ মে বৈশ্বিক চাপের মধ্যে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইএইচ

Link copied!