ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
পাক স্বরাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০১:০৬ পিএম

আফগানিস্তানকেও ভারতের মতো জবাব দেওয়া হবে

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্তে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্তে আফগান বাহিনীর গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এ প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ।

শনিবার আফগানিস্তানের দিক থেকে গোলাবর্ষণের পরই পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনী ইটের বদলে পাথর দিয়ে জবাব দিচ্ছে। আফগান বাহিনীর বেসামরিক এলাকায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।’

তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের সেনারা সতর্ক ও প্রস্তুত রয়েছে, জনগণও তাদের পাশে আছে। নাকভির ভাষায়, ‘যেভাবে আমরা ভারতের আগ্রাসনের জবাব দিয়েছি, আফগানিস্তানের প্রতিক্রিয়াও হবে সেই রকম।’

পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, আফগান সীমান্তের বেশ কয়েকটি চৌকিতে পাল্টা হামলা চালানো হয়েছে। সেখানে আর্টিলারি, ট্যাংক ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে আফগান বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

অন্যদিকে, আফগান গোলাবর্ষণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া, বাজাউর, কুররাম, চিত্রাল ও বালোচিস্তানের সীমান্তবর্তী কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা সূত্র।

জেএইচআর

Link copied!