ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৭:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে আরও বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৯২৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে, গত ৬ অক্টোবরের পর সর্বনিম্ন দর। 

একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ শতাংশ কমে ৩ হাজার ৯৪০ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে। 

এরআগে গত সোমবার (২০ অক্টোবর) স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পর থেকেই স্বর্ণের দাম কমতে থাকে।

গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্যানুসারে, সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি। 

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছেন। 

মূলত আগামী বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে দুই দেশে মধ্যে র্দীঘদিনের বাণিজ্য সংকট নিরসনে একটি চুক্তি হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন চীনা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। 

সোমবার ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি মনে করেন চীনের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।  

এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি শেয়ার ও বন্ডবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়ছে। ফলে এ বছরের শুরুতে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি যে প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল, এখন তাতে স্পষ্ট ভাটা পড়ছে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা কমেছে।

এদিকে সোনার সঙ্গে রুপার দামেও ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৬ দশমিক ৪৭ ডলারে বিক্রি হচ্ছে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ জাচার ৫৬৫ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা তিন সপ্তাহেরও বেশি সময়ের সর্বনিম্ন।

অন্যদিকে বিশ্ব বাজারে পতনের জেরে সোমবার (২৭ অক্টোবর) ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হয়।

সূত্র: রয়টার্স

ইএইচ

Link copied!