ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ৮, ভারতজুড়ে নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৮:৫৪ পিএম

নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ৮, ভারতজুড়ে নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২৪ জন। বিস্ফোরণের পরপরই মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডসহ বেশ কিছু রাজ্য ও অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কতৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লাল কেল্লার সামনে চাঁদনী চক মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের শীর্ষ সন্ত্রাস তদন্ত সংস্থা জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) স্থানীয় পুলিশসহ পুরো এলাকা ঘিরে রেখেছে।

দিল্লি পুলিশের সূত্র জানায়, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ছিল। বিস্ফোরিত ওই গাড়ির আশপাশের আরও তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং কমপক্ষে ২২টি যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে, অনেক গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং ছিন্নভিন্ন কয়েকটি মরদেহ মাটিতে পড়ে আছে।

স্থানীয় লোক নায়ক হাসপাতাল (এলএনজেপি) জানিয়েছে, আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং এখনও ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে প্রায় ২০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণটি একটি সুইফট ডিজায়ার গাড়িতে ঘটেছিল। আহত অটোচালক জিশান বলেন, “আমার সামনের গাড়িটি প্রায় দুই ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল নাকি অন্য কিছু, তবে এটি বিস্ফোরিত হয়েছিল। এটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল।”

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “আমার বাড়ির বারান্দা থেকে আমি একটি বিশাল আগুনের গোলা দেখতে পেলাম। প্রচণ্ড শব্দ হচ্ছিল। বিস্ফোরণে আমাদের ভবনের জানালা কেঁপে ওঠে।”

উল্লেখ্য, লাল কেল্লা, যা লাল কিল্লা নামেও পরিচিত, মুঘল স্থাপত্য এবং দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে।

সূত্র: এনডিটিভি

ইএইচ

Link copied!