ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিবৃতিতে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:০৩ পিএম

ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিবৃতিতে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও যুবনেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান। শনিবার (২০ ডিসেম্বর) বার্তা সংস্থা ইউএনবি প্রতিবেদনটি প্রকাশ করেছে।

বিবৃতিতে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির এই মৃত্যু দেশে বিদ্যমান অস্থিরতার এক চরম বহিঃপ্রকাশ। তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে চলমান ‘মব ভায়োলেন্স’ বা গণপিটুনির ঘটনাগুলো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

এইচআরডব্লিউ মনে করে, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলাসহ সংবাদপত্রের স্বাধীনতার ওপর ক্রমাগত আঘাত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পরিবেশ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।

নিউইয়র্কভিত্তিক এই সংস্থাটির মতে, দীর্ঘদিনের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলেও চলমান রাজনৈতিক সহিংসতা ও আইনের শাসন নিশ্চিত করতে না পারা নাগরিক পরিসরকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। এটি মানবাধিকার লঙ্ঘনের নতুন ঝুঁকি তৈরি করছে বলে সংস্থাটি সতর্ক করেছে।

বিবৃতিতে বাংলাদেশে চলমান সব ধরনের হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার এবং আগামী ফেব্রুয়ারিতে একটি ‘স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক’ নির্বাচন নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়েছে। মীনাক্ষী গাঙ্গুলি স্পষ্টভাবে জানান, হাদির মতো তরুণ নেতৃত্বের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য এক বড় অন্তরায়।

ইএইচ

Link copied!